চট্টগ্রাম ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ধানের শীষে ভোট চেয়ে বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসমাবেশ

ফ্যামিলি–কৃষক কার্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের, বীরগঞ্জে বিএনপির বিশাল জনসভা

গোকুল চন্দ্র রায়
  • আপডেট সময় : ১০:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোকুল চন্দ্র রায় |
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের ভেলা পুকুর বাবুরহাট এলাকায় মতিয়ারের মিল চাতালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির সদস্য বাবু সুভাষ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনজুরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করে প্রতিমাসে দুই হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দেওয়া হবে।

একই সঙ্গে দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কৃষক কার্ড বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে সার, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করা হবে এবং কৃষকরা সরাসরি সরকারি সহায়তা পাবেন।

বক্তারা আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ধানের শীষই জনগণের একমাত্র ভরসা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান তাঁরা।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধানের শীষে ভোট চেয়ে বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসমাবেশ

ফ্যামিলি–কৃষক কার্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের, বীরগঞ্জে বিএনপির বিশাল জনসভা

আপডেট সময় : ১০:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬