নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
ভোটারদের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার
মণিরামপুরে ফুটবল মার্কার প্রার্থী কামরুজ্জামানের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ, ভোটারদের উচ্ছ্বাস
আব্দুল্লাহ আল মামুন, যশোর
- আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে

যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান (ফুটবল মার্কা) গতকাল বিকেলে মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। তিনি বাজার, সড়ক ও গ্রামীণ জনপদে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রচারপত্র বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের সমস্যা-সম্ভাবনা শোনেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, “আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ আমাকে ভোট দিলে মণিরামপুরকে আধুনিক ও মানবিক উপজেলায় রূপান্তর করবো।”
স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। গণসংযোগকে ঘিরে বিভিন্ন স্থানে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।






















