চট্টগ্রাম ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

সেনা অভিযানে বিপুল অস্ত্র ও মাদক জব্দ; এলাকায় স্বস্তি

বগুড়ার শাহজাহানপুরে সেনা অভিযানে অস্ত্র–মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেফতার

জুয়েল রানা, বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিক (৩৫) গ্রেফতার হয়েছেন।
বুধবার সকালে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ব্রিটিশের তৈরি একটি রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি ফাঁকা ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়া সেনাবাহিনী তার কাছ থেকে অবৈধ নিষিদ্ধ ঘোষিত কোকেন, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। অভিযানে একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র এবং দুটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকুর রহমান দীর্ঘদিন ধরে শাহজাহানপুর এলাকায় চাঁদাবাজি, অস্ত্র কারবার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সেনা অভিযানে বিপুল অস্ত্র ও মাদক জব্দ; এলাকায় স্বস্তি

বগুড়ার শাহজাহানপুরে সেনা অভিযানে অস্ত্র–মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬