চট্টগ্রাম ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তারের অভিযোগ, নিঃশর্ত মুক্তির দাবি

কুমিল্লায় মিথ্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

এ.কে পলাশ
  • আপডেট সময় : ১১:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমকে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মোঃ রেজাউল করিম একজন পরিচ্ছন্ন ও সৎ রাজনৈতিক কর্মী। তাকে রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এ সময় মোঃ রেজাউল করিমের স্ত্রী মোসাম্মদ রিমি আক্তার বলেন, “আমার স্বামী কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কখনো জড়িত ছিলেন না। তিনি বিএনপির একজন নিয়মিত কর্মী এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার স্বামী। তার গ্রেপ্তারের পর আমরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের ছোট ছোট সন্তানরা প্রতিদিন বাবার জন্য কান্না করছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার নিরপরাধ স্বামীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।”

মানববন্ধনে বক্তব্য রাখেন জাফরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল হেলাল। তিনি বলেন, “রেজাউল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের নির্বাহী সদস্য আমসুদুর রহমান রাসেন, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কালাম, ছাত্রদল নেতা মোঃ ইমন, ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোঃ এরশাদ মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তারের অভিযোগ, নিঃশর্ত মুক্তির দাবি

কুমিল্লায় মিথ্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১১:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬