কালিয়াকৈরে বেকারিতে অগ্নিকান্ডের ঘটনা, ফায়ার সার্ভিসের তৎপরতায় কোন হতাহতের ঘটনা ঘটেনি
কালিয়াকৈরে বিসমিল্লাহ জম জম বেকারিতে অগ্নিকান্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে
- আপডেট সময় : ০৭:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর জোড়া ব্রীজ এলাকায় শুক্রবার দুপুরে বিসমিল্লাহ জম জম বেকারি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানার মালিক মোঃ জামিল উদ্দিন এর মালিকানাধীন স্থাপনায় আগুন লাগলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন এবং খবর দেন ফায়ার সার্ভিসকে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার বৈদ্যুতিক শর্ট-সার্কিট এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর ইখতেখার হোসেন রায়হান চৌধুরী নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের কার্যকর উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।























