চট্টগ্রাম ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ককটেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক, নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার |
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিজিবির একটি টিম গোপালগঞ্জে এসে পৌঁছায়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা ও দায়রা জজের বাসভবন এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে রাতের বেলায় ককটেল নিক্ষেপের ঘটনার পর শহরের নিরাপত্তা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জসহ চার জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্নধর্মী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ ক্ষেত্রে ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা এবং গত বছরের জুলাই মাসে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাগুলো বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজিবির টুআইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানান, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এসব ক্যাম্প থেকে ঢাকা–খুলনা মহাসড়কসহ সব উপজেলা এবং গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ককটেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক, নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬