চট্টগ্রাম ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

রাজনৈতিক উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ

মোঃ সজিব মিয়া
  • আপডেট সময় : ০২:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে যুবদল নেতার বিরুদ্ধে ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের শিকার ব্যক্তি হলেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জামপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা।

তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র তার মুখাবয়ব ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করেছে এবং তা ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যার কয়েক সেকেন্ডের অংশ ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটি আল আমিন মোল্লার বলে প্রচার করা হলেও তিনি একে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রযুক্তিনির্ভর ভুয়া কনটেন্ট বলে দাবি করেছেন।

এ ঘটনায় আরও অভিযোগ করা হয় যে, “নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ” ও “জামপুরের দালাল” নামের দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরিকল্পিতভাবে ভিডিওটি প্রচার করা হচ্ছে।

এসব অ্যাকাউন্ট থেকে ধারাবাহিক পোস্ট ও শেয়ারের মাধ্যমে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে।

আল আমিন মোল্লা বলেন, “এটি সম্পূর্ণ সাজানো ও এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও। আমাকে সামাজিকভাবে হেয় ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভুয়া ভিডিও তৈরির ও প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, নইলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

One thought on “সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ

  1. আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আলামিন মোল্লা,তার সাথে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।তিনি সত্যই একজন সৎ মানুষ,আমার জানা মতে সেকখনই কোনো অনৈতিক কাজে জড়াতে পারে না।স্যার এখন যে পর্যায়ে আসছে প্রচুর স্ট্রাগল করে এই পর্যায়ে আসতে হইছে।
    আমি যাই যারা এমন কুরুচিপূর্ণ কাজ টি করেছে স্যারকে হেও করার জন্য তাদের দ্রুত শণাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজনৈতিক উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ

আপডেট সময় : ০২:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬