শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও বাজারে গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়
বিবিচিনিতে ডা. সুলতান আহমেদের দিনব্যাপী গণসংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে ব্যাপক সাড়া
- আপডেট সময় : ০৫:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়ি পাল্লার প্রার্থী ডা. সুলতান আহমেদ গতকাল বিবিচিনি এলাকায় দিনব্যাপী গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
গণসংযোগের সূচনা হয় ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে। এরপর তিনি বিবিচিনি কলেজসহ এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। ডিসির হাট বাজার, বেসনদার কাঠি হয়ে বেতাগীর শেষ সীমানা পর্যন্ত বিভিন্ন স্থানে গিয়ে তিনি শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষা পরিবেশ উন্নয়ন, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।
বিকেলে ডা. সুলতান আহমেদ বিভিন্ন এলাকায় দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁদের দৈনন্দিন সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগসহকারে শোনেন এবং জনগণের পাশে থাকার আশ্বাস দেন।
দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ডা. সুলতান আহমেদ বিবিচিনি এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। এতে স্থানীয়দের আস্থা ও সমর্থনের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।























