চট্টগ্রাম ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

কম পানিতে বেশি লাভ, নাসিরনগরে সরিষা চাষে কৃষকদের মুখে হাসি

নাসিরনগরে সরিষা উৎপাদনে রেকর্ডের সম্ভাবনা, কৃষি বিভাগ আশাবাদী

সারাদেশ৭১,ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষা চাষে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। কম পানিনির্ভর ও অধিক লাভজনক হওয়ায় এবার সরিষা আবাদে কৃষকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ মৌসুমে নাসিরনগরে মোট ৫ হাজার ৯০৮ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১১ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার সবকটি ইউনিয়নেই সরিষা চাষ বিস্তৃত হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৪ হাজার কৃষকসহ মোট প্রায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-২০ ও বিনা-৯সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাত।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আতুকুড়া গ্রামের কৃষক শেখ সোবহান বলেন, “দীর্ঘদিন ধরেই সরিষা চাষ করছি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুব ভালো হওয়ার আশা করছি।”

চাপড়তলা গ্রামের কৃষক খাইরুল মিয়া বলেন, “কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ পেয়েছি। বাজারে সরিষার দাম ভালো থাকায় এবার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, সরিষা চাষের মাধ্যমে কৃষকরা নিজেদের ভোজ্য তেলের চাহিদা পূরণ করতে পারছেন। পাশাপাশি উদ্বৃত্ত সরিষা বিক্রি করে বাড়তি আয় অর্জন করছেন। এতে কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং জাতীয় পর্যায়েও ভোজ্য তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, আগে যেখানে অধিকাংশ কৃষক ধান চাষে নির্ভরশীল ছিলেন, সেখানে সেচ সংকটের কারণে চলতি মৌসুমে কম পানিনির্ভর ও লাভজনক ফসল হিসেবে সরিষার দিকে ঝুঁকছেন।

কৃষি বিভাগ আশা করছে, ভবিষ্যতে সরিষা চাষের পরিমাণ আরও বাড়লে দেশ ভোজ্য তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কম পানিতে বেশি লাভ, নাসিরনগরে সরিষা চাষে কৃষকদের মুখে হাসি

নাসিরনগরে সরিষা উৎপাদনে রেকর্ডের সম্ভাবনা, কৃষি বিভাগ আশাবাদী

আপডেট সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬