চট্টগ্রাম ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

পাজিয়া ইউনিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন, গণসংযোগ ও প্রচারণায় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন, ভোটের মাঠে ইসলামী আন্দোলনের তৎপরতা

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ

যশোর-৬ কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, হাতপাখা প্রতীকের গাজী সহিদুল ইসলামের নির্বাচনী কার্যক্রম জোরদার করতে কেশবপুর উপজেলার ৭ নম্বর পাজিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

গতকাল বিকেলে পাজিয়া ইউনিয়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম।

উদ্বোধনকালে তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতির জন্য নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে। দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়েই আমরা সংগ্রাম চালিয়ে যাব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর থানা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মুরাদ খান, আয়ুব মিয়া, শামীম, মোঃ আব্দুল হামিদসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কেশবপুর উপজেলায় হাতপাখা প্রতীকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনগণের নৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র গ্রহণযোগ্য বিকল্প শক্তি।

উদ্বোধন শেষে নেতাকর্মীরা পাজিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ঐতিহাসিক ফলাফল অর্জন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাজিয়া ইউনিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন, গণসংযোগ ও প্রচারণায় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন, ভোটের মাঠে ইসলামী আন্দোলনের তৎপরতা

আপডেট সময় : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬