চট্টগ্রাম ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সুদ কমার প্রত্যাশায় নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

বিশ্ববাজারে রুপার দামে ইতিহাস, প্রথমবার প্রতি আউন্স ১০০ ডলার ছুঁলো

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৬:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববাজারে রুপার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো রুপার দাম প্রতি আউন্স ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এর ফলেই রুপা ও স্বর্ণের বাজারে দেখা দিয়েছে বড় উত্থান।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৩ জানুয়ারি) স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ০৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০০ দশমিক ১ ডলারে পৌঁছায়। ইতিহাসে এই প্রথম রুপার দাম ১০০ ডলারের সীমা ছাড়ালো।

মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, স্বর্ণে বিনিয়োগ চাহিদাকে যে কারণগুলো শক্তিশালী করছে, তার বড় অংশ থেকেই রুপা সরাসরি উপকৃত হচ্ছে। শুল্কনীতি নিয়ে উদ্বেগ এবং লন্ডন বাজারে ভৌত রুপার সরবরাহ কম থাকাও দাম বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।

একই সঙ্গে স্বর্ণের দামও রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছেছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৫৯ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৯৬৭ ডলারে উঠেছিল।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণ ও রুপা নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা এবং ডলারের ওপর নির্ভরতা কমানোর প্রবণতাও মূল্য বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সুদ কমার প্রত্যাশায় নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

বিশ্ববাজারে রুপার দামে ইতিহাস, প্রথমবার প্রতি আউন্স ১০০ ডলার ছুঁলো

আপডেট সময় : ০৬:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬