চট্টগ্রাম ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে বিএনসিসির উদ্যোগ

বরগুনা সরকারি কলেজে বিএনসিসির উদ্যোগে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা কোর্স ২০২৬

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধিঃ

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী সচেতনতা কোর্স–২০২৬”।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কোর্সে শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব ও সামাজিক কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর উদ্যোগে এবং বরগুনা সরকারি কলেজের আয়োজনে কোর্সটি বাস্তবায়নে সহযোগিতা করে ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ও বিএনসিসির লেফটেন্যান্ট কর্নেল ড. মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আহসান হাবিব এবং রসায়ন বিভাগের প্রভাষক মোঃ হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পিইউও মোঃ গোলাম মাওলা, প্রভাষক (ইতিহাস বিভাগ) ও বিএনসিসি যৌথ প্লাটুন ইনচার্জ; সামরিক প্রশিক্ষক সার্জেন্ট সুজন কুমার মজুমদার। মাদকবিরোধী সচেতনতা বিষয়ে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার।

বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সবচেয়ে কার্যকর পথ।

এ সময় মাদক প্রতিরোধে বিএনসিসিকে আরও সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে “মাদক নয়, শৃঙ্খলাই শক্তি”—এই স্লোগানকে ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত কোর্সে বিএনসিসি ক্যাডেটসহ বরগুনা সরকারি কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে বিএনসিসির উদ্যোগ

বরগুনা সরকারি কলেজে বিএনসিসির উদ্যোগে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা কোর্স ২০২৬

আপডেট সময় : ০২:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬