চট্টগ্রাম ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ডিসেম্বর ২০২৫ মাসে মাদক উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন বুড়িচং থানার দুই কর্মকর্তা

কুমিল্লায় মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার এসআই রাকিব ও এএসআই শাহপরান

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৩:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার সকল থানার মধ্যে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য ডিসেম্বর ২০২৫ মাসে জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শাহপরান।

রবিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা ও মতামত পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।

পুলিশ সুপার মনোযোগ সহকারে বক্তব্য শুনে সংশ্লিষ্টদের দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, বুদ্ধিমত্তা ও নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভায় আরও জানানো হয়, ডিসেম্বর ২০২৫ মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের অনুপ্রাণিত করা হয়।একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের স্বীকৃতিতে অর্থ পুরস্কারের পরিমাণ বাড়ানোর আহ্বান জানান পুলিশ সুপার।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিসেম্বর ২০২৫ মাসে মাদক উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন বুড়িচং থানার দুই কর্মকর্তা

কুমিল্লায় মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার এসআই রাকিব ও এএসআই শাহপরান

আপডেট সময় : ০৩:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬