চট্টগ্রাম ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ভোলার বোরহানউদ্দিনে টানা অভিযানে জলদস্যুদের কবল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার জেলেরা

নৌ-পুলিশের অভিযানে মেঘনা নদী থেকে জলদস্যুদের অপহরণে শিকার ৪ জেলে উদ্ধার

ইমন রহমান
  • আপডেট সময় : ০৩:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইমন রহমান | ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুদের হাতে অপহৃত চার জেলেকে সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলী ঘাট সংলগ্ন নৌ এলাকা থেকে অপহৃত জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়,গত ১১ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বোরহানউদ্দিন থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে একটি জেলে নৌকায় অতর্কিত হামলা চালায় অজ্ঞাতনামা জলদস্যুরা।

এ সময় চার জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা, পিপিএম-এর নেতৃত্বে মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির একটি দল নিরবচ্ছিন্ন উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ তৎপরতার একপর্যায়ে মঙ্গলবার সকালে অপহৃত জেলেদের উদ্ধার করতে সক্ষম হয় নৌ পুলিশ।
উদ্ধারকৃত জেলেরা হলেন— মো. মহিউদ্দিন মাতব্বর (৪০), মো. সবুজ (২২), মো. বজলু মাঝি (৩৮) ও মো. শরীফ (৩০)। তাঁরা সবাই ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত জলদস্যুদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নৌ পুলিশের এই অভিযানে স্থানীয় জেলেরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা জানান, নিয়মিত টহল ও অভিযান জোরদার হলে মেঘনা নদীতে জলদস্যুতার ঘটনা অনেকাংশে কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলার বোরহানউদ্দিনে টানা অভিযানে জলদস্যুদের কবল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার জেলেরা

নৌ-পুলিশের অভিযানে মেঘনা নদী থেকে জলদস্যুদের অপহরণে শিকার ৪ জেলে উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬