চট্টগ্রাম ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

পারভেজের অপরাজিত ফিফটিতে বিপিএলে সিলেটের জয়

ছক্কায় অর্ধশতক পারভেজের, ৬ উইকেটে রংপুরকে হারাল সিলেট টাইটানস

খেলাধুলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর রাইডার্সের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে সিলেট টাইটানস। পারভেজ হোসেনের ব্যাটে ভর করে ৬ উইকেট হাতে রেখেই সহজ জয় পায় সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায়। সিলেটের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি রংপুরের কোনো ব্যাটারই।

নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মঈন আলির কার্যকর স্পেলে ১৯.১ ওভারেই অলআউট হয় রংপুর। কম পুঁজি তাড়ায় নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল সিলেট টাইটানস।

পারভেজ হোসেন ও তৌফিক খানের উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। তৌফিক ফিরে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন পারভেজ। শেষ পর্যন্ত ১৮তম ওভারের তৃতীয় বলে ইফতিখারকে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি এবং সিলেটকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

৪১ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন পারভেজ। এটি চলতি বিপিএলে তার তৃতীয় অর্ধশতক।

এই জয়ের মাধ্যমে লিগ পর্বে নিজেদের পঞ্চম জয় নিশ্চিত করল সিলেট টাইটানস। সিলেট পর্বে এটি ছিল তাদের শেষ ম্যাচ। আগামী ১৫ জানুয়ারি ঢাকায় রাজশাহীর বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে সিলেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারভেজের অপরাজিত ফিফটিতে বিপিএলে সিলেটের জয়

ছক্কায় অর্ধশতক পারভেজের, ৬ উইকেটে রংপুরকে হারাল সিলেট টাইটানস

আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬