চট্টগ্রাম ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ, সীমান্তে টহল জোরদার

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, সোমবার বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ১১:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মশিউর রহমান বিপুল |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম, ফুলবাড়ী: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আবারও সড়ক নির্মাণ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিরসনে আগামী সোমবার (১২ জানুয়ারি) বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে খলিশাকোটাল সীমান্তে বিএসএফ কর্তৃক পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত শুক্রবার তৃতীয় দফায় কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির কড়া আপত্তির মুখে বিএসএফ সড়ক নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখে।

পতাকা বৈঠকের পর সীমান্ত এলাকায় উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও উভয় পক্ষের টহল জোরদার করা হয়। তবে রবিবার সকালে বিএসএফ পুনরায় সড়কে মাটি ভরাটের কাজ শুরু করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
রবিবার দুপুরে সীমান্ত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী, মজিবর রহমান ও নিফু মিয়া জানান, কয়েকদিন ধরে পতাকা বৈঠকের পর সড়ক নির্মাণ বন্ধ থাকার কথা থাকলেও রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসএফ একাধিক গাড়িতে করে মাটি ভরাট করছে।

তারা জানান, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের আগেই এই কাজ শুরু করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪-এর ১ নম্বর সাব পিলার থেকে ১১ নম্বর সাব পিলার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা অংশে ভারতের কুর্শাহাট-দিনহাটা প্রধান সড়কটি অবস্থিত।

এই সড়কটি শুন্য লাইন থেকে কোথাও ৫০-৭০ গজ, আবার কোথাও ১০০-১২০ গজ দূরত্বে অবস্থিত। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শুন্য লাইনের ১৫০ গজের মধ্যে কোনো পাকা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ হলেও বিএসএফ সেই আইন অমান্য করে সড়ক নির্মাণ শুরু করে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফ দাবি করছে আগের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা শুধু মাটি ভরাট করেছে। তবে সোমবার বিকেলে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ, সীমান্তে টহল জোরদার

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, সোমবার বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

আপডেট সময় : ১১:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬