চট্টগ্রাম ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

রাজশাহীতে তিন শ্রমিক নেতাকে ‘উদ্দেশ্যমূলকভাবে’ গ্রেপ্তারের অভিযোগ সংগঠনের

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তার: রাজশাহীতে ‘ফ্যাসিবাদী আচরণ’-এর অভিযোগ

জিবন
  • আপডেট সময় : ০২:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার তিন কর্মীকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এ অভিযোগ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, রাজপাড়া থানা পুলিশ সংগঠনের কর্মী চাঁদ সওদাগর, মুরাদ ও বিদ্যুৎকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
নেতৃদ্বয় বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি মহলের প্ররোচনায় শ্রমিক নেতাদের হয়রানি করা হচ্ছে। সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজ ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকাই কি তাদের অপরাধ—এ প্রশ্ন আজ জনমনে উঠেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, চাঁদ সওদাগর অতীতেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখার কারণে একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকার হন। এমনকি কারাবন্দি অবস্থায় তার শিশু কন্যা মারা গেলেও জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
সংগঠনের দাবি, চাঁদ সওদাগরের বিরুদ্ধে কোনো থানায় চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা নেই এবং প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। যেসব মামলা রয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও জুলাই আন্দোলনকালীন সময়ের বলে দাবি করা হয়।
বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, একজন ‘জুলাই যোদ্ধা’র বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণ বন্ধ করে গ্রেপ্তারকৃত শ্রমিক কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে তিন শ্রমিক নেতাকে ‘উদ্দেশ্যমূলকভাবে’ গ্রেপ্তারের অভিযোগ সংগঠনের

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তার: রাজশাহীতে ‘ফ্যাসিবাদী আচরণ’-এর অভিযোগ

আপডেট সময় : ০২:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬