চট্টগ্রাম ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী–২০২৬ উদযাপিত

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির | ময়মনসিংহ প্রতিনিধি:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী–২০২৬ উদযাপন করা হয়েছে। “গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এর আগে প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু,নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু,সাংবাদিক রবিউল আলম ফরাজি, জমিদাতা সদস্য ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এবং সাংবাদিক শফিউল আলম জুয়েলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান নান্দাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সকল সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় অতিথিবৃন্দ নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটা হয় এবং সকল কলম সৈনিকসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী–২০২৬ উদযাপিত

আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬