চট্টগ্রাম ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ভিক্ষুক মুক্ত আমতলী গড়তে উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগ

আমতলীতে গরু পেয়ে কাঁদলেন দুই পা হারানো সিরাজ, বললেন—‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি :
ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় গরু পেয়ে আবেগে কেঁদে উঠলেন দুই পা হারানো প্রতিবন্ধী সিরাজ (৬২)। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু। এতদিন ভিক্ষা কইর‌্যা খাইছি, এহন আর ভিক্ষা করমু না।’ সিরাজের মতো একই অনুভূতি প্রকাশ করেন গুলিশাখালী গ্রামের স্বামী পরিত্যক্ত ভিক্ষুক মীম আক্তার (৩২)।
বুধবার (বিকেল সাড়ে ৩টা) আমতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ভিক্ষুকদের হাতে গরু ও দোকানের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ সময় আবেগে অনেকেই হাউমাউ করে কেঁদে ওঠেন।
আমতলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘ভিক্ষুক মুক্ত আমতলী উপজেলা’ গড়ার লক্ষ্যে দুর্ঘটনায় দুই পা হারানো আমতলী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সিরাজ, গুলিশাখালী গ্রামের স্বামী পরিত্যক্ত অসুস্থ মীম আক্তার, চাওড়া গ্রামের আমিনুল ইসলাম ও গোছখালী গ্রামের নাজমা বেগম—এই চারজনকে ৩০ হাজার টাকা মূল্যের চারটি গরু প্রদান করা হয়। এছাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আরিফা বেগম ও কেওয়াবুনিয়া গ্রামের ফজলুল করিমকে ২৫ হাজার টাকা করে দুটি মুদি ও মনোহরি দোকান দিয়ে পুনর্বাসন করা হয়।
২০২০ সালে এক দুর্ঘটনায় দুই পা হারিয়ে হুইলচেয়ারে বসে ভিক্ষা করতেন সিরাজ। একইভাবে দুর্ঘটনায় এক পা হারানো আমিনুল ইসলাম ও অসুস্থ নাজমা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষার ওপর নির্ভরশীল ছিলেন। দোকান পেয়ে ফজলুল করিম বলেন, ‘বাবা বয়স হইছে, এহন ভিক্ষা হরতে পারি না। দোকান পাইয়া বাঁচার এট্টু ভরসা পাইছি।’
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক বলেন, সরেজমিন যাচাই-বাছাই শেষে ছয়জন ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভিক্ষুক মুক্ত আমতলী গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে আরও ভিক্ষুককে পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভিক্ষুক মুক্ত আমতলী গড়তে উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগ

আমতলীতে গরু পেয়ে কাঁদলেন দুই পা হারানো সিরাজ, বললেন—‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

আপডেট সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬