চট্টগ্রাম ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

টানা শৈত্যপ্রবাহে বাড়ছে শিশু রোগী, বিপাকে সীমান্ত এলাকার মানুষ

কুয়াশা ও হিমেল বাতাসে আদিতমারীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

সঞ্জয় কুমার, আদিতমারী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় টানা কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ থেকে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা। কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে শিশুদের নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন অভিভাবকরা।
বিশেষ করে আদিতমারী উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষ, কৃষক, গবাদিপশু ও ফসল চরম ঝুঁকিতে রয়েছে। গত তিন দিনে তীব্র শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হিমেল বাতাসের কারণে অনেক বয়স্ক ও পঙ্গু রোগী ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিন বহির্বিভাগ ও শিশু ওয়ার্ডে শত শত শিশু চিকিৎসা নিতে আসছে। ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলোতেও শিশু রোগীর চাপ বাড়ছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শিশু রোগীর সংখ্যা বেশি হলেও গুরুতর রোগীদের লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শ্রী তপন চন্দ্র রায় জানান, দারিদ্র্য ও ভাসমান জীবনযাপনের কারণে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্র, উষ্ণ খাবার ও নিরাপদ বাসস্থানের অভাবে এসব পরিবারের শিশুরা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নদীভাঙন কবলিত ও সীমান্তবর্তী এলাকার শিশুদের অবস্থা অত্যন্ত নাজুক।
তিনি আরও জানান, সময়মতো অসুস্থ শিশুদের হাসপাতালে নিয়ে এলে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ এবং লালমনিরহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা ও হিমেল বাতাস অব্যাহত থাকায় এ অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টানা শৈত্যপ্রবাহে বাড়ছে শিশু রোগী, বিপাকে সীমান্ত এলাকার মানুষ

কুয়াশা ও হিমেল বাতাসে আদিতমারীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

আপডেট সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬