চট্টগ্রাম ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত শেষে ঐক্যের আহ্বান বিএনপির কেন্দ্রীয় নেতার

সালথায় বিএনপির সাবেক সভাপতি কবির মিয়ার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৬:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান | সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার ভাওয়াল গ্রামে মরহুম কবির মিয়ার নিজ বাড়িতে কবর জিয়ারত শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন তিনি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, মরহুম কবির মিয়া সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তার বাবা সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন।

তিনি বলেন, “তিনি আজ আমাদের মাঝে নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতে কে কোন দল করতেন, তা দেখার সময় নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করা হবে।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “আমার বাবা ইন্তেকাল করার পর থেকে গত ১৮ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো।”

তিনি আগামী নির্বাচনে নির্বাচিত হলে সালথা উপজেলায় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক হাসপাতাল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন, যাতে এলাকাবাসীকে শিক্ষা ও চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত শেষে ঐক্যের আহ্বান বিএনপির কেন্দ্রীয় নেতার

সালথায় বিএনপির সাবেক সভাপতি কবির মিয়ার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু

আপডেট সময় : ০৬:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬