চট্টগ্রাম ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৫৪ নান্দাইল আসনে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষ, বৈধ ৫ ও বাতিল ৫

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৬:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির | নান্দাইল,ময়মনসিংহ প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়।
আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং অপর ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইয়াসের খান চৌধুরী, গণফোরামের লুৎফুর বারী হামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদুর রহমান এবং জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক।
অন্যদিকে ভোটার তালিকার অসংগতি ও ঋণখেলাপি হওয়ার অভিযোগে বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন— হাসিনা খান চৌধুরী, মামুন বিন আব্দুল মান্নান, ডা. এ. আর. খান, পিন্টু চন্দ্র বিশ্ব শর্মা ও শামছুল ইসলাম।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধি-বিধান অনুসরণ করেই মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনি ত্রুটি ও অনিয়ম পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে। মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৫৪ নান্দাইল আসনে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষ, বৈধ ৫ ও বাতিল ৫

আপডেট সময় : ০৬:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬