চট্টগ্রাম ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

সীমান্তবর্তী এলাকা থেকে আমেরিকান পিস্তল ও গুলিসহ গ্রেফতার, রয়েছে ৭টি মামলা

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ জসিম উদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৪০) একই উপজেলার পাঁচথুবী ইউপির বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সদর উপজেলার পাঁচথুবী ইউপির বিষ্ণপুর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের অদূরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জসিম উদ্দিনের বাড়ি থেকে আমেরিকার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক জসিম উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল। যারা নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র সংগ্রহ করছে, তাদের সবাইকে গোয়েন্দা নজরদারির আওতায় আনা হচ্ছে। কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তবর্তী এলাকা থেকে আমেরিকান পিস্তল ও গুলিসহ গ্রেফতার, রয়েছে ৭টি মামলা

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৮:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬