চট্টগ্রাম ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা

এন্টি টেররিজম ইউনিটের (এটিও) দ্রুত ও নিরাপদ ব্যবস্থাপনায় দাউদকান্দিতে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়

কুমিল্লা দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা সফলভাবে নিষ্ক্রিয়

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১:৩০ থেকে দুপুর ১:০৫ পর্যন্ত সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের তৎপরতায় আশপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর সেনাবাহিনীর একটি টহল দল সেতুর নিচে ঝোপের মধ্যে একটি সন্দেহজনক বিস্ফোরক উদ্ধার করে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে বিস্ফোরকটি জব্দ করা হয়।

জব্দকৃত বিস্ফোরকটি লাল স্কচটেপে মোড়ানো, টেনিস বলের সমান আকারের এবং আনুমানিক ৪০০–৫০০ গ্রাম ওজনের ছিল। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানিয়েছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা বলেছেন, বিষয়টি দ্রুত ও নিরাপদভাবে নিষ্ক্রিয় করায় তারা স্বস্তিবোধ করছেন। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী আশপাশের এলাকা তত্ত্বাবধানে রেখেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এন্টি টেররিজম ইউনিটের (এটিও) দ্রুত ও নিরাপদ ব্যবস্থাপনায় দাউদকান্দিতে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়

কুমিল্লা দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা সফলভাবে নিষ্ক্রিয়

আপডেট সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬