চট্টগ্রাম ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ঘন কুয়াশা ও কনকনে শীতে দুর্ভোগ চরমে, সবচেয়ে বিপাকে দিনমজুর ও ছিন্নমূল মানুষ

প্রচণ্ড শীতে অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ,তাপমাত্রা আরও কমার আশঙ্কা

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৩:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া | রাজশাহী জেলা প্রতিনিধি:

প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে পড়েছে রাজশাহীর ছিন্নমূল ও অসহায় মানুষ। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনে রাজশাহীতে তাপমাত্রা আরও কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের তীব্রতাও বাড়ছে।
ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে রাজশাহী ও আশপাশের এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে যানবাহন ধীরে চলতে দেখা গেছে। অনেক যানবাহন ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও অটোরিকশাচালকরা। কুয়াশা ও শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোরে কাজে বের হতে হচ্ছে তাদের।

অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ বলেন,“এই শীতে কাজ করা খুব কষ্ট। ঠান্ডায় বের হওয়াই যন্ত্রণার। গত দুই–তিন দিন রোদের দেখা নাই, তবু রোজগারের জন্য বাইরে বের হতে হচ্ছে।”

রাজশাহীর তালাইমারী মোড়ের চা দোকানি রফিকুল ইসলাম জানান, আগের দিনের তুলনায় শীত আরও বেড়েছে। সকালে রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন বের হচ্ছে। তবে এই ঠান্ডায় বাইরে কাজ করা অত্যন্ত কঠিন।

রাজশাহী রেলস্টেশন এলাকায় দেখা গেছে, বহু ছিন্নমূল মানুষ পলিথিন ও সারের বস্তা গায়ে জড়িয়ে শুয়ে আছে। কেউ কেউ হালকা আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে বাঁচার চেষ্টা করছে। এসব অসহায় মানুষ সারাদিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাহায্য সংগ্রহ করে জীবনধারণ করছে।
এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘন কুয়াশা ও কনকনে শীতে দুর্ভোগ চরমে, সবচেয়ে বিপাকে দিনমজুর ও ছিন্নমূল মানুষ

প্রচণ্ড শীতে অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ,তাপমাত্রা আরও কমার আশঙ্কা

আপডেট সময় : ০৩:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫