চট্টগ্রাম ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডাকাতির প্রস্তুতিকালে ইলিয়টগঞ্জে অভিযান, পলাতক ৭–৮ জনকে ধরতে অভিযান অব্যাহত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযান: ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার, পিকআপ ও অস্ত্র উদ্ধার

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ লক্ষ্মীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নীল-হলুদ রঙের রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ডাকাত চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে আরও ৭–৮ জন ডাকাত পালিয়ে যায়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চক্রের সর্দার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাদ্দাম হোসেন (৩২), মো. সুমন (৩০), মো. দুলাল মিয়া (২৮), মো. সোলেমান রুবেল (৩৫), ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫), মামুনুর রশিদ সোহাগ (৩৫) এবং মো. শাহীন (২৫)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডাকাতির প্রস্তুতিকালে ইলিয়টগঞ্জে অভিযান, পলাতক ৭–৮ জনকে ধরতে অভিযান অব্যাহত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযান: ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার, পিকআপ ও অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৮:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫