চট্টগ্রাম ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির ধারাবাহিক অভিযানে বড় সাফল্য

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৮৭ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী ও মাদকদ্রব্য উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে ২৪ ডিসেম্বর ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খান-এর উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সটি সন্ধ্যা ৬টায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
এছাড়া রাতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী প্রায় ৮ কিলোমিটার এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।
একই দিনে চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা থেকে ২৫ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত সকল মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির ধারাবাহিক অভিযানে বড় সাফল্য

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার

আপডেট সময় : ০৭:০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫