চট্টগ্রাম ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

মিডিয়া স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানের আহ্বান

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আল্লামা ইমাম হায়াতের

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ বাকস্বাধীনতা, গণতন্ত্র এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে জঙ্গিবাদী সন্ত্রাসবাদী স্বৈরদস্যুতান্ত্রিক অপরাধ। সাংবাদিক ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ একটি স্বৈরদস্যুতান্ত্রিক, হিংস্র ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এটি সত্য, মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে যুদ্ধের শামিল।

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন মহল জনগণের জীবনের নিরাপত্তা যেমন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তেমনি বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষাতেও চরমভাবে ব্যর্থ। বরং রাষ্ট্রীয় প্রশ্রয়ে হিংস্র সাম্প্রদায়িক ও স্বৈররাজনীতির বিষাক্ত ধারা আরও বিস্তৃত হচ্ছে।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান সতর্ক করে বলেন, জীবনের নিরাপত্তা, জীবনের স্বাধীনতা, ধর্মের মানবিক মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষা না হলে রাষ্ট্র একক গোষ্ঠীবাদী হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দখলে পড়ে ধ্বংসের দিকে ধাবিত হবে।

তিনি সকল ধ্বংসাত্মক উগ্রবাদী সন্ত্রাসবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি বর্জন করে সব ধর্ম ও মতের মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকারভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র গঠনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

One thought on “প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আল্লামা ইমাম হায়াতের

  1. ইনসানিয়াত বিপ্লবের রাজনীতি সব মানুষের বাচার নীতি

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মিডিয়া স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানের আহ্বান

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আল্লামা ইমাম হায়াতের

আপডেট সময় : ০৬:৪১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫