চট্টগ্রাম ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

টিকা সংকট ও স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে ব্যাহত ইপিআই কার্যক্রম, উদ্বিগ্ন অভিভাবকরা

ভূরুঙ্গামারী হাসপাতালে পেন্টাভেলেন্ট টিকার সংকট, স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে ঝুঁকিতে শিশুদের জীবন

হাফিজুল
  • আপডেট সময় : ০৬:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেন্টাভেলেন্ট টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে টিকা সরবরাহ বন্ধ থাকায় জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে উপজেলার শত শত শিশু নির্ধারিত সময় অনুযায়ী টিকা না পাওয়ায় তাদের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি দিন দিন বাড়ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পেন্টাভেলেন্ট টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি টিকার মাধ্যমেই শিশু ডিপথেরিয়া, পারটুসিস (হুপিং কাশি), টিটেনাস, হেপাটাইটিস বি এবং হিব (Haemophilus influenzae type b) —এই পাঁচটি মারাত্মক রোগের বিরুদ্ধে সুরক্ষা পেয়ে থাকে। হিব জীবাণু নিউমোনিয়া ও মেনিনজাইটিসের মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে।

বাংলাদেশে ব্যবহৃত পেন্টাভেলেন্ট টিকা দেশীয়ভাবে উৎপাদিত নয়। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এসব টিকা ইউনিসেফ (UNICEF)–এর মাধ্যমে সংগ্রহ করা হয়। ভারত, দক্ষিণ কোরিয়া ছাড়াও ইউরোপ ও ইন্দোনেশিয়ার অনুমোদিত ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান থেকে আমদানি করা এসব টিকা গাভি (GAVI – The Vaccine Alliance)–এর সহায়তায় দেশের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে।

স্বাস্থ্যবিধি অনুযায়ী শিশুদের ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ ও ১৪ সপ্তাহ বয়সে তিন ডোজ পেন্টাভেলেন্ট টিকা দেওয়ার কথা থাকলেও সংকটের কারণে অনেক শিশু নির্ধারিত সময় পার করেও টিকা পাচ্ছে না। ভূরুঙ্গামারীর একাধিক অভিভাবক জানান, টিকা নিতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে, যা তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, সারাদেশে টিকা আমদানি বন্ধ থাকায় সাময়িকভাবে টিকা দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে টিকা পৌঁছালেও এখনো ভূরুঙ্গামারী হাসপাতালে সরবরাহ করা হয়নি। তিনি আরও জানান, স্বাস্থ্য সহকারীদের চলমান আন্দোলনের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সচেতন মহল মনে করছেন, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দ্রুত পেন্টাভেলেন্ট টিকার পর্যাপ্ত সরবরাহ ও টিকাদান কার্যক্রম স্বাভাবিক করা জরুরি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টিকা সংকট ও স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে ব্যাহত ইপিআই কার্যক্রম, উদ্বিগ্ন অভিভাবকরা

ভূরুঙ্গামারী হাসপাতালে পেন্টাভেলেন্ট টিকার সংকট, স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে ঝুঁকিতে শিশুদের জীবন

আপডেট সময় : ০৬:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫