চট্টগ্রাম ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

অস্ত্র পাচার রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশি অস্ত্র ও বিপুল গোলাবারুদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৪টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি অস্ত্র, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগাজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনে পরিচালিত এ অভিযানে দুষ্কৃতিকারীদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করার ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশ করানোর পরিকল্পনা করছে।

এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ৫৩ বিজিবির মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দুইজন মোটরসাইকেল আরোহীকে থামতে বললে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের বহন করা একটি ব্যাগ পড়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ৪টি বিদেশি অস্ত্র, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগাজিন জব্দ করে। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও বড় ধরনের অস্ত্র পাচারের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সার্বক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বিজিবির নিয়মিত অভিযানের ফলে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে তারা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অস্ত্র পাচার রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশি অস্ত্র ও বিপুল গোলাবারুদ জব্দ

আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫