চট্টগ্রাম ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা

জকসু নির্বাচন:ভিপি পদে দুইজনসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে দুইজনসহ মোট আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভিপি পদে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে দুইজন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে একজন এবং নির্বাহী সদস্য পদে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এর আগে ১৭ ও ১৮ নভেম্বর ৩৪টি পদের বিপরীতে মোট ৩১২ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২৪৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ২৪ নভেম্বর প্রাথমিক তালিকায় ২৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

পরবর্তীতে ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপটেস্ট সম্পন্ন হয়। এরপর ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী,কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে ১৫৬ জন এবং হল ছাত্র সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইসঙ্গে প্রাথমিক তালিকা থেকে ৪২ জন প্রার্থী বাদ পড়েন।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও ভোটগণনা অনুষ্ঠিত হবে এবং ৩০ অথবা ৩১ ডিসেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা

জকসু নির্বাচন:ভিপি পদে দুইজনসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট সময় : ১০:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫