চট্টগ্রাম ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

তরুণদের খেলাধুলায় ফেরাতে শ্রীফলবাড়ীতে শুরু হলো ১২ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা

কোটালীপাড়ায় তরুণদের মাদকমুক্ত রাখতে ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ১২:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ কামরুজ্জামান (রানা)|কোটালীপাড়া (গোপালগঞ্জ):

তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। শ্রীফলবাড়ী যুব সমাজের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শ্রীফলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাধাগঞ্জ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মোল্লা, সাবেক মেম্বর যোগেন্দ্রনাথ গাইন, সাবেক মেম্বর সুভাষ গাইন, শ্রীফলবাড়ী জামে মসজিদের সভাপতি মো. খোরশেদ আলম মোল্লা, সাইদুর রহমান মোল্লা, সাংবাদিক কালাম তালুকদার, সাংবাদিক রাসেল মোল্লা বাঁধনসহ স্থানীয় গুণীজন ও ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক-মানসিক বিকাশ ঘটবে এবং তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

উদ্বোধনী খেলায় উত্তেজনাপূর্ণ লড়াইয়ে উত্তর হাজরাবাড়ী ক্রিকেট একাদশ ৩ উইকেটে জয় পায় RO-KO ক্রিকেট একাদশের বিরুদ্ধে। টসে জিতে ব্যাটিংয়ে পাঠানো RO-KO একাদশ ১০ ওভারে ৭ উইকেটে ৯২ রান তোলে। দলের পক্ষে বিপ্লব সর্বোচ্চ ৩০ রান করেন। উত্তর হাজরাবাড়ীর মিঠুন ৫ উইকেট ও সুজন ১ উইকেট লাভ করেন।

জবাবে উত্তর হাজরাবাড়ী একাদশ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করে সহজ জয় নিশ্চিত করে। সুজন সর্বোচ্চ ৩৯ রান সংগ্রহ করেন। বিপ্লব ১টি এবং অপু ৩টি উইকেট নেন। অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য মিঠুন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার-আপ দলকে একটি টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তরুণদের খেলাধুলায় ফেরাতে শ্রীফলবাড়ীতে শুরু হলো ১২ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা

কোটালীপাড়ায় তরুণদের মাদকমুক্ত রাখতে ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১২:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫