চট্টগ্রাম ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

শিবপুরে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলনে নির্বাচনকালীন নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার আহ্বান

দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জুলাই সম্মুখীন যোদ্ধাদের নিরাপত্তা জরুরি : অধ্যাপক আশরাফ আলী আকন

মোঃ ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃইব্রাহিম হাওলাদার |পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

দেশে আবারও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় সাধারণ জনগণ। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী মাঠে প্রার্থী, এজেন্ট, নেতাকর্মী এবং জুলাই সম্মুখীন যোদ্ধাদের নিরাপত্তাহীনতা। এ অবস্থায় রাষ্ট্রকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় নরসিংদীর শিবপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুন রশিদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দেশ আবার অসুস্থ হয়ে পড়ছে এবং জনগণ একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। অথচ বর্তমান বাস্তবতায় নির্বাচন ঘিরে ভয়ভীতি, হামলা ও বাধা দেওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নির্বাচনী মাঠে প্রার্থী, এজেন্ট, দায়িত্বশীল নেতাকর্মী এবং জুলাই সম্মুখীন যোদ্ধাদের ওপর হামলা গণতন্ত্রের জন্য বড় হুমকি।

প্রধান বক্তা নরসিংদী জেলা সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। জুলাই সম্মুখীন যোদ্ধাদের ভয় দেখিয়ে বা বঞ্চিত করে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না।

সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, শিবপুর আজ অবহেলিত ও বঞ্চিত জনপদে পরিণত হয়েছে। কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত, যুবসমাজ বেকার, শিক্ষা ও অবকাঠামো ব্যবস্থা ভেঙে পড়েছে। যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ইনশাআল্লাহ শিবপুরকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও বেকারত্বমুক্ত করা সম্ভব হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আনোয়ার পারভেজ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর কাউছার, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রফিকুল হাসান, সহ-সভাপতি মইনুদ্দিন সরকার, মাওলানা নাসির উদ্দিন সরকার, শ্রমিক নেতা আসাদুজ্জামান, যুবনেতা আফজাল, ছাত্রদল নেতা সোহাগ সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবপুরে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলনে নির্বাচনকালীন নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার আহ্বান

দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জুলাই সম্মুখীন যোদ্ধাদের নিরাপত্তা জরুরি : অধ্যাপক আশরাফ আলী আকন

আপডেট সময় : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫