চট্টগ্রাম ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

৪২ শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের মধ্যে মোট ১২৬ জনকে পুরস্কার প্রদান

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের মনি উকিল স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ শরিফুর ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক নওসাবাহ নওরীন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ফরহাত হোসেন ও মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ আব্দুল্লাহসহ অন্যরা।

বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪টি বিষয়ে অংশগ্রহণকারী ৪২ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার ১৩টি খেলায় অংশগ্রহণকারী ৩৯ জন শিক্ষার্থী জয়ী হন। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ১২টি বিষয়ে ৩৬ জন এবং কর্মচারীদের ৩টি ক্রীড়া প্রতিযোগিতায় ৯ জন অংশগ্রহণকারী বিজয়ী হয়েছেন।

পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি, শিক্ষক–কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৪২ শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের মধ্যে মোট ১২৬ জনকে পুরস্কার প্রদান

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন

আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫