চট্টগ্রাম ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা

মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যায় দায়ের হওয়া মামলায় মোঃ রাজন মোল্লা গ্রেফতার

সালথায় মাছ ব্যবসায়ী হত্যা: মামলার এক আসামি রাজন মোল্লা গ্রেফতার

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মোঃ রেজন মোল্লা (২৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজন মোল্লা তেতুলিয়া গ্রামের মোঃ আলাউদ্দিন মোল্লার ছেলে। সালথা থানার ওসি তদন্ত কে এম মারুফ হাসান রাসেল জানান, নিহত মাছ ব্যবসায়ীর পরিবার শুক্রবার থানায় মামলা দায়ের করলে দ্রুতই পুলিশ অভিযান শুরু করে। মামলার পর ২৪ ঘন্টা না পেরোতেই মূল আসামি রাজন মোল্লাকে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ব্যাটারি চালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে মাছ ব্যবসায়ী উৎপল সরকার ব্যাটারি চালিত অটোভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে আটঘর ইউনিয়নের গৌরদিয়া কালীতলা ব্রীজ এলাকায় ৩/৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে ভ্যানচালক ফিরোজ মোল্লার চোখ বেঁধে ব্রীজের রেলিংয়ে আটকে রেখে উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা অজয় কুমার সরকার বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যায় দায়ের হওয়া মামলায় মোঃ রাজন মোল্লা গ্রেফতার

সালথায় মাছ ব্যবসায়ী হত্যা: মামলার এক আসামি রাজন মোল্লা গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫