চট্টগ্রাম ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

বাঁশখালীতে মাদকবিরোধী কঠোর ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

বাঁশখালীতে মাদক ব্যবসা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর পর স্বচ্ছ তদন্তের দাবি

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের বাঁশখালী কালীপুর এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধুচক্র রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে—এমন অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, অভিযুক্ত ইয়াবা সেবনকারী ও বিক্রেতাদের জনতা আটক করে। এসময় তাদের মুখে শোনা যায়, প্রশাসনের কিছু সদস্য নাকি মাদক–সংশ্লিষ্ট চক্রের সঙ্গে যুক্ত।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—রক্ষকই কি ভক্ষক? যারা দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট অভিযোগের মুখে রয়েছেন, তারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ান—এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ তীব্রতর হয়েছে।

এলাকাবাসীর দাবি, এই ভিডিও কেবল বরফের চূড়া। প্রকৃত ঘটনার স্বচ্ছ তদন্ত ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। স্থানীয়দের মতে, শক্ত আইনগত অবস্থান এবং কোনো প্রকার প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয় বন্ধের মাধ্যমেই বাঁশখালীকে নিরাপদ রাখা সম্ভব।

এই পরিস্থিতিতে দ্রুত স্বচ্ছ তদন্ত, সঠিক তথ্য উদঘাটন এবং আইনগত যাচাই-বাছাইয়ের জন্য প্রশাসনের কার্যকর ও কঠোর উদ্যোগের দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাঁশখালীতে মাদকবিরোধী কঠোর ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

বাঁশখালীতে মাদক ব্যবসা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর পর স্বচ্ছ তদন্তের দাবি

আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫