৬৭ সদস্যের এনসিপি জেলা কমিটি ছয় মাস দায়িত্ব পালন করবে
ফেনীতে এনসিপির জেলা কমিটি ঘোষিত: আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ
- আপডেট সময় : ০৭:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুমোদনপ্রাপ্ত ৬৭ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল ইসলামকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ ওয়ালী উল্লাহ। কমিটি অনুমোদনে সই করেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। আগামী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল্লাহ আল মনসুর। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ফেরদৌস আনোয়ার, এমদাদুল হক, আশরাফ হোসেন, আবদুল্লাহ আল মামুন, জিনাত রেহানা আক্তার, আবদুল হালিম, মোহাম্মদ আবুল কাশেম, জুলফিকার আলী ও রাশেদ আবরার।
এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হয়েছেন মুহাইমিন তাজিম। যুগ্ম সদস্যসচিব পদ পেয়েছেন জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল জোবায়ের, ফজলে এলাহী, আবদুল কাইয়ুম, জহির রায়হান, বদরুদ্দোজা নোভেল, ওমর ফারুক ও মোসলেহ উদ্দিন।
কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুজা উদ্দিন। সহ–সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়া উদ্দিন, সানাউল্লাহ রাশেদ, মিরাজ হোসাইন, ওমর ফারুক শুভ, জোবায়ের আল মুজাহিদ, নাহিদ রাব্বি ও আবদুর রহিম। জুলাই গণ–অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল হালিম ও আবু সাইদ।
কমিটির অন্য সদস্যরা হলেন—মুহাম্মদ ইদ্রিস আলী, আকবর হোসেন, গোলাম রসুল, শোয়াইবুল ইসলাম, হাবিব খান, কবির আহমেদ, গাজী ওবায়দুল হক, আবুল কালাম, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ শাহজাহান, আফতাবুল ইসলাম, জাহিদুল ইসলাম, আনিকা নাওয়ার, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান, আলি হোসাইন, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফজলুল হক, মনিরুল ইসলাম, আশরাফুজ্জামান কাওসার, ঋতু রাবেয়া, সাদেকুল ইসলাম, নির্মল সরকার, উম্মে হানী, শাহাদাত হোসেন, রেজাউল করিম, জান্নাতুল ফেরদৌস, আরিফ খান, মাহফুজুল হোসাইন, রবিউল আউয়াল, নুরে আজিম, মো. জুনায়েদ হোসেন, আজিমুল হক, জাবেদ ইকবাল, জাকিয়া সুলতানা, আবির হোসাইন ফরায়েজী ও আবদুল হালিম।
বিষয়টি জানতে চাইলে কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর সমন্বয়ক হিসেবে কাজ করেছি। কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এনসিপিতে যোগদান করে এখন আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ তৈরি হলো।”






















