চট্টগ্রাম ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

দিনব্যাপী গণসংযোগ ও আলোচনা সভায় স্থানীয় মানুষের অংশগ্রহণ

সাতক্ষীরা-৩ আসনে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

এস, এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) সকাল থেকে বড়দল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। এছাড়া জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

সকাল ১১টায় বড়দল সানা বাড়ি মসজিদে ইমাম কল্যাণ পরিষদের উদ্যোগে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। পরে বেলা ১২টায় স্থানীয় ইটভাটা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও পানিনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিকালে দক্ষিণ মাদিয়া মন্দির প্রাঙ্গণ ও সন্ধ্যায় চম্পাখালি মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়ন–সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও শ্রমজীবী মানুষেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দিনব্যাপী গণসংযোগ ও আলোচনা সভায় স্থানীয় মানুষের অংশগ্রহণ

সাতক্ষীরা-৩ আসনে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

আপডেট সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫