চট্টগ্রাম ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

গাজীপুর-১ আসনে পাঁচটি পথসভায় জনসমর্থনের শক্তিশালী উপস্থিতি

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের পথসভায় ব্যাপক জনসমাগম

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান।

শুক্রবার সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ মোড় এবং কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় ধারাবাহিকভাবে পাঁচটি পথসভায় অংশ নিয়ে তিনি নির্বাচনী প্রচারণার সূচনা করেন। এসব পথসভায় স্থানীয় নেতা-কর্মী, জনসাধারণ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। প্রতিটি সভাস্থলে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন নেতাকর্মীরা এবং বিজয়ের আহ্বান জানান।

পথসভাগুলোতে মজিবুর রহমান বলেন,
“বিএনপির এই মূল্যবান মনোনয়নটি আমি গাজীপুর-১ আসনের সকল নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের প্রতি উৎসর্গ করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তি দেয়। রাজনীতিকে আমি জনগণের সেবা মনে করি, তাই ন্যায়, সততা ও উন্নয়নের রাজনীতি প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন,
“আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

পথসভাগুলোতে তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিটি স্থানে বিপুল জনগণের উপস্থিতি তার প্রার্থিতা নিয়ে আশাবাদী পরিবেশ সৃষ্টি করে।

দিনব্যাপী প্রচারণার শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডের পথসভায় সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করেন ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র মজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাজীপুর-১ আসনে পাঁচটি পথসভায় জনসমর্থনের শক্তিশালী উপস্থিতি

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের পথসভায় ব্যাপক জনসমাগম

আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫