চট্টগ্রাম ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নাম ভাঙিয়ে চাঁদা দাবি—ভুক্তভোগীদের লিখিত অভিযোগ থানায়

দুর্গাপুর প্রেসক্লাবের নামে প্রতারণা: তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ

মমিন
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নাম ভাঙিয়ে এক প্রতারকের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্গাপুর থানায় সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম জুবায়ের ওরফে (পাখি) তুহিন। তিনি উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ভুক্তভোগীদের দাবি, তুহিনের সঙ্গে আরও ৩-৪ জন জড়িত আছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তুহিন ও তার সহযোগীরা নিজেদের দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের প্রতিনিধি পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর খননকারীদের কাছে গিয়ে চাঁদা দাবি ও অনুমতির নামে ৭-৮ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে। তারা বলেন, এই অর্থ সাংবাদিক কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। কিন্তু আদায়কৃত অর্থ কোনোভাবেই প্রেসক্লাব বা সাংবাদিক সংগঠনে জমা দেওয়া হয়নি।

সংগঠন জানায়, অভিযুক্তরা প্রেসক্লাবের বৈধ সদস্য নন এবং সাংবাদিক সমাজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা প্রতারণামূলকভাবে সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিল।

এক পুকুর খননকারী ভুক্তভোগী বলেন, “তুহিনসহ আরও কয়েকজন আমাদের ভয় দেখিয়ে বলে—সংগঠনে টাকা না দিলে খননের বিরুদ্ধে নিউজ হবে। সম্মান রক্ষা ও ঝামেলা এড়াতে কয়েক দফা মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য হই। পরে বুঝতে পারি, এটি পুরোপুরি প্রতারণা।”

স্থানীয় এক বিএনপি নেতা জানান, তুহিনসহ কয়েকজন ঝিনারমোড় এলাকায় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পুকুর খননের কাজে জড়িত হয়। তারা স্থানীয় প্রশাসনের নাম ভাঙিয়ে ২ লাখ এবং সাংবাদিক সংগঠনের নামে আরও ১ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে জানা যায়, জমির মালিকদের ভয় দেখিয়ে তারা অর্থ আত্মসাৎ করেছে।

তুহিনের এলাকার এক বাসিন্দা বলেন, “ও (তুহিন) সাংবাদিক না; এলাকায় সবাই জানে পুকুর খননের মৌসুমে দালালি করাই তার মূল কাজ। পাখি পালনের নামে আটকে রেখে বিক্রি করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। পরে শুনেছি কোনো অনলাইন পোর্টালে সে রিপোর্টার পরিচয় দেয়—যা হাস্যকর।”

দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান) বলেন, “প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারণার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, “কেউ সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি করলে অবশ্যই পরিচয় যাচাই করবেন। সাধারণ মানুষ সচেতন থাকুন।”

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন—সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই প্রতারণা চালানো হয়েছে। দ্রুত তদন্ত শেষে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নাম ভাঙিয়ে চাঁদা দাবি—ভুক্তভোগীদের লিখিত অভিযোগ থানায়

দুর্গাপুর প্রেসক্লাবের নামে প্রতারণা: তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫