চট্টগ্রাম ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুণ্নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ—বরেন্দ্র প্রেসক্লাব

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি–বাধা: বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র নিন্দা ও কঠোর ব্যবস্থার দাবি

মোস্তাফিজ, বিশেষ প্রতিনিধি, রাজশাহী
  • আপডেট সময় : ০৮:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহীতে সংবাদ সংগ্রহে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং সাংবাদিকদের আটকে রাখার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে সংগঠনটি তীব্র নিন্দা জানিয়েছে।

১ ডিসেম্বর (সোমবার) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন— “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হুমকি প্রদান এবং আটকে রাখার হুমকি দেওয়ার মতো ঘটনা একটি গণতান্ত্রিক দেশে অগ্রহণযোগ্য। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদাকে চ্যালেঞ্জ করে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন— “রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের যেভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়েছে, তা পুরো সাংবাদিক সমাজকে শঙ্কিত করেছে। জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব আহমেদ এবং মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবির আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।”

প্রেসক্লাবের দাবি

অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ

সাংবাদিকদের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে কঠোর পদক্ষেপ

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— “বরেন্দ্র প্রেসক্লাব সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকা সংবাদ সম্মেলন চলাকালে শোয়েব ও মেহেদীসহ কয়েকজন সম্মেলনস্থলে ঢুকে সাংবাদিকদের বাধা প্রদান, আটকে রাখার হুমকি এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুণ্নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ—বরেন্দ্র প্রেসক্লাব

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি–বাধা: বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র নিন্দা ও কঠোর ব্যবস্থার দাবি

আপডেট সময় : ০৮:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫