খালেদা জিয়ার আরোগ্য কামনায় ধারাবাহিক দোয়া ও মানবিক কার্যক্রম অব্যাহত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও খাবার বিতরণ
- আপডেট সময় : ০৮:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা–৬ আসনের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম, এতিম শিশুদের খাবার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১ ডিসেম্বর) পঞ্চম দিনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দুপুরে নগরীর বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে নগরীর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে কোরআন খতম শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
নেতারা বলেন, “হাজী ইয়াছিনের ধারাবাহিক দোয়া ও মানবিক কার্যক্রম রাজনৈতিক উদ্যোগের বাইরেও মানবিকতার অনন্য উদাহরণ। বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত এ সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকবে।”























