ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনালে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা
ভোলাহাটে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫: রোমাঞ্চকর ফাইনালে ফুটানীবাজার তরুণ সংঘের জয়
- আপডেট সময় : ০৮:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউট মাঠে আয়োজিত এ ফাইনালে মুখোমুখি হয় ফুটানীবাজার স্পোর্টিং ক্লাব ও ফুটানীবাজার তরুণ সংঘ।
ভোলাহাট নিউ স্পোর্টস একাডেমীর আয়োজন করা এ টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
এ ছাড়াও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির পিএ কায়সার আহমেদ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফাইনাল খেলার ধারাবর্ণনা দেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা ও মোঃ আকিল হোসেন। নির্ধারিত ১০ ওভারের ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর ফুটানীবাজার তরুণ সংঘ বিজয়ী হয়ে মাঠ ছাড়ে।























