চট্টগ্রাম ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ—অভিযোগ ভুক্তভোগীর

চিলমারীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

মোঃ মশিউর রহমান বিপুল,
  • আপডেট সময় : ০৭:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী সরদারপাড়া বাঁধ এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যবসায়ীকে মারধর এবং তার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৪০) এ ঘটনায় চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বাঁধসংলগ্ন রাস্তায় মুদি, কাটা কাপড় ও স্যান্ডেলের দোকান পরিচালনা করে আসছেন। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তার সঙ্গে প্রতিবেশী মঞ্জিল মিস্ত্রী পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলে আসছে।

ভুক্তভোগী আলমগীর বলেন, ২৩ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ৮টার দিকে বিবাদীপক্ষ তার দোকানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলে বিবাদীপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ২৭ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে ছুটে গেলে তিনি অভিযুক্তদের পালিয়ে যেতে দেখেন বলে উল্লেখ করেন।

স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও দোকানের মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দা আহাব্বর হোসেন বলেন, “গভীর রাতে চিৎকার শুনে বের হয়ে দেখি দোকানে আগুন জ্বলছে। স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করছে।”

আরেক প্রত্যক্ষদর্শী আউয়াল সরদার বলেন, “হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি দোকানের নিচে আগুন। দ্রুত সবাই মিলে চেষ্টা করি।”

মোছাঃ ছকিতন নেছা জানান, “আমার ছেলে আগুন নেভাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে।”

অভিযুক্ত মঞ্জিল মিস্ত্রী বলেন, দুদিন আগে জমির আইল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। আগুনের ঘটনার বিষয়ে তিনি বলেন, “আমরা এ বিষয়ে কিছুই জানি না।”

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ—অভিযোগ ভুক্তভোগীর

চিলমারীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৭:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫