কাদাকাটি ইউনিয়নে শোডাউন–সমাবেশে ব্যাপক জনসাড়া, নারী-পুরুষের ঢল
কাদাকাটিতে এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার–এর নির্বাচনী প্রচারণা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা
- আপডেট সময় : ০৫:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার–এর পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ, মহাসমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় হলদিপোতায় শত শত নারীর উপস্থিতিতে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী রবিউল বাশার। ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী হায়দারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক।
বিকেল ৩টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউন শুরু হয়। শোডাউনটি হলদিপোতা, খেজুরডাঙ্গা, গাবতলা, কাটাখালী, বৈরমপুর, তেতুলিয়া বাজার, টেকারামচন্দ্রপুর, বলাবুনিয়া, শাহনগরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যদুয়ারডাঙ্গা গিয়ে শেষ হয়।
শোডাউনটি অতিক্রমের সময় রাস্তার দুই পাশে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, হিন্দু-মুসলিম সবাই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানান। পুরো এলাকা দাঁড়িপাল্লা–দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিকাল ৪টায় যদুয়ারডাঙ্গা বাজারে অনুষ্ঠিত হয় বিশাল পথসভা। ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দার ও সহ-সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী রবিউল বাশার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন, প্রভাষক দীপ্র কুমার মণ্ডল, মো. রবিউল ইসলাম প্রমুখ।























