চট্টগ্রাম ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

জমি-বিরোধকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা ও হুমকির অভিযোগ; নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান

শ্যামনগরে কৃষক প্রভাষ মণ্ডলের ওপর হামলা-হুমকি: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

হাবিবুর
  • আপডেট সময় : ০৮:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের কৃষক প্রভাষ কুমার মণ্ডলের ওপর হামলা, হত্যার হুমকি এবং ধারাবাহিক হয়রানির বিচার চেয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১১টায় সীমান্তবর্তী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি ঘটনাগুলোর বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রভাষ মণ্ডল জানান, তাঁর প্রতিবেশী প্রভাষ মিস্ত্রি, দীপক মিস্ত্রি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে জমি-বিরোধকে কেন্দ্র করে অত্যাচার চালিয়ে আসছে। এই বিরোধের জেরে ২৫ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে তারা তার বাড়ির সামনে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রভাষ মণ্ডলের নাকের হাড় ভেঙে যায় এবং তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তাঁর ছেলেও স্থানীয়ভাবে চিকিৎসা নিতে বাধ্য হয়।

ঘটনার পর তিনি শ্যামনগর থানায় ০১/৩২৯ নম্বর মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, মামলার ১ নম্বর আসামি দীপক মিস্ত্রি এখনো আত্মগোপনে রয়েছে এবং বাকি আসামিরা জামিনে থেকে তাকে মামলা তুলে নিতে নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীন পরিবেশে দিন কাটাচ্ছে।

প্রভাষ মণ্ডল আরও জানান, এর আগেও প্রতিপক্ষ গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। পাশাপাশি হরিপদ মণ্ডল ও সুভাষ মণ্ডল তাঁর নিজস্ব পুকুরে প্রবেশে বাধা দিচ্ছে এবং মাছ ধরতেও বাধা সৃষ্টি করছে। এসব ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপেও ভুগছেন।

তিনি বলেন, “আমি একজন সাধারণ কৃষক। আমার সরলতার সুযোগ নিয়ে তারা বারবার অত্যাচার করছে। পরিবার নিয়ে আর সহ্য করতে পারছি না। আমরা শুধু ন্যায়বিচার চাই।”

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সঠিক তদন্ত এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান, যাতে তিনি ও তাঁর পরিবার নিরাপদে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি-বিরোধকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা ও হুমকির অভিযোগ; নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান

শ্যামনগরে কৃষক প্রভাষ মণ্ডলের ওপর হামলা-হুমকি: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫