চট্টগ্রাম ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

রংপুরে সাংবাদিক মফিদুলের মানবিক উদ্যোগে কৃষকদের মাঝে বীজ-চারা ও সার বিতরণ

রংপুরে সাংবাদিক মফিদুল ইসলামের উদ্যোগে অসহায় কৃষকদের মাঝে লক্ষাধিক টাকার বীজ-চারা বিতরণ

সারাদেশ৭১ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের তরুণ সংবাদকর্মী ও ডেইলি সানের রংপুর জেলা প্রতিনিধি মোঃ মফিদুল ইসলাম সরকার স্থানীয় দাতাদের সহযোগিতায় অসহায় কৃষকদের মাঝে তিন লক্ষাধিক টাকার সবজির বীজ, বিশ হাজার বেগুনের চারা এবং চার হাজার ফুলকপির চারা বিনামূল্যে বিতরণ করেছেন।

তিনি বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা পৌঁছে দিচ্ছেন। তার এই মানবিক পদ্ধতি দেখে এখন বহু ব্যক্তি ও সামাজিক সংগঠন একইভাবে বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা শুরু করেছেন।

মফিদুল ইসলাম সরকার জানান, ২০০৫ সাল থেকেই তিনি বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করতে শুরু করেন। একশ টাকার একটি কম্বলের জন্য অসহায় মানুষদের দীর্ঘ অপেক্ষা করতে দেখে তিনি এই পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ নেন। এখন আনন্দের বিষয়—রাজনৈতিক নেতারাও ঘরে ঘরে সহায়তা পৌঁছে দিচ্ছেন।

ডোনারদের সহায়তায় তিনি বর্তমানে সবজির বীজের পাশাপাশি বিভিন্ন জাতের সার এবং দুই কেজি করে ধানের বীজের প্যাকেটও বিতরণ করছেন।

প্রতি সপ্তাহে তিনি শিশুদের জন্য খিচুড়ি ভোজ, বিভিন্ন প্রতিযোগিতা, এবং অংশগ্রহণকারী শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। শীতকালে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের এক বছরের শিক্ষা সামগ্রী, অসহায়দের জন্য এক সপ্তাহের বাজার এবং মুরগ-পোলাও ভোজন আয়োজনও করেন তিনি।

এছাড়া পীরগাছা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মফিদুল জানান, স্থানীয় ডোনারদের আর্থিক সহযোগিতাতেই তার এসব মানবিক কাজ সম্ভব হচ্ছে। ২০২৬ সাল থেকে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে স্কুল ব্যাগ প্রদান করার পরিকল্পনাও রয়েছে তার।

অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, মাওলানা এটিএম আজম খান, স্বর্ণপদকপ্রাপ্ত কবি ইলোরা সোমা, নাইজেরিয়া প্রবাসী সুমন চন্দ্র, আলীফ সীডের মালিক বেলাল হোসেন, সার ডিলার রাজন, এগ্রি ফাস্টের মালিক শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন শিকদার, ডা. রওশন আরা সহ নিয়মিত কয়েকজন ডোনারের সহায়তায় তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তার এই ধারাবাহিক মানবিক প্রয়াস স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং প্রমাণ করেছে—ছোট ছোট উদ্যোগেও সমাজে বড় পরিবর্তন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রংপুরে সাংবাদিক মফিদুলের মানবিক উদ্যোগে কৃষকদের মাঝে বীজ-চারা ও সার বিতরণ

রংপুরে সাংবাদিক মফিদুল ইসলামের উদ্যোগে অসহায় কৃষকদের মাঝে লক্ষাধিক টাকার বীজ-চারা বিতরণ

আপডেট সময় : ০৮:৩৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫