চট্টগ্রাম ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

বান্দরবানের লামা উপজেলায় জাবেদ রেজার পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ পদযাত্রা ও পথসভা

লামায় বান্দরবান-৩০০ আসনে জাবেদ রেজার মনোনয়ন দাবিতে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে ঘোষণা করার দাবিতে লামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ লামা পৌর বাস টার্মিনালে জড়ো হয়ে পদযাত্রা শুরু করেন। পরে অংশগ্রহণকারীরা লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।

পথসভায় বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, লামা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সারাবান তুহুরা, লামা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, অ্যাডভোকেট ইব্রাহিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বান্দরবানের পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর কাছে জাবেদ রেজা একজন গ্রহণযোগ্য ও যোগ্য নেতা। দলের দুঃসময়ে মাঠে থেকে তার নিরলস ভূমিকা তাকে এই আসনের উপযুক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে জাবেদ রেজাকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বান্দরবানের লামা উপজেলায় জাবেদ রেজার পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ পদযাত্রা ও পথসভা

লামায় বান্দরবান-৩০০ আসনে জাবেদ রেজার মনোনয়ন দাবিতে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা

আপডেট সময় : ০৬:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫