চট্টগ্রাম ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

সীমান্তে মানবিক উদ্যোগে বিজিবি ও বিএসএফের ভূমিকা প্রশংসিত

ভারতীয় নাগরিকের লাশ দেখার সুযোগ করে দিল বিজিবি-বিএসএফ: সীমান্তে মানবিক সহযোগিতা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ-ভারত সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিজিবি ও বিএসএফ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের মৃত গাজলুর রহমানের স্ত্রী সেলিনা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

সংবাদটি জানার পর বাংলাদেশে বসবাসরত মৃতার ভাই শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল হক বিজিবির কাছে আবেদন করেন মৃতার লাশ একনজর দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে উভয় বাহিনীর সম্মতিতে শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে মৃত সেলিনা বেগমের লাশ দেখানো হয়।

বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মৃতার বাংলাদেশী আত্মীয়স্বজনরা শেষবারের মতো লাশ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা মানবিক এই সহযোগিতার জন্য বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন,
“বিজিবি সব সময় মানবিক কর্মকাণ্ডে আন্তরিক। আমরা শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক দায়িত্বও পালন করে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তে মানবিক উদ্যোগে বিজিবি ও বিএসএফের ভূমিকা প্রশংসিত

ভারতীয় নাগরিকের লাশ দেখার সুযোগ করে দিল বিজিবি-বিএসএফ: সীমান্তে মানবিক সহযোগিতা

আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫