চট্টগ্রাম ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

কোটালীপাড়ায় স্থায়ী টিকিট কাউন্টারের অভাব; হতাশ যাত্রী ও ব্যবসায়ীরা

কোটালীপাড়ায় বাস কাউন্টার সংকটে ভোগান্তি: টিকিট পেতে দুর্ভোগ যাত্রীদের

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ১০:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জিরো পয়েন্ট পশ্চিমপাড় এলাকায় স্থায়ী বাস কাউন্টার না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা। প্রতিদিন এখান থেকে গোপালগঞ্জ, ঢাকা, খুলনা, যশোর, কুয়াকাটাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাজারো যাত্রী যাতায়াত করে। কিন্তু টিকিট ক্রয়-বিক্রয়ের জন্য স্থায়ী কাউন্টার না থাকায় যাত্রীরা টিকিট সংগ্রহে ভোগান্তির শিকার হচ্ছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় থাকা দোকানপাট উচ্ছেদ অভিযানের সময় বাস কাউন্টারগুলো উচ্ছেদ করা হয়। পরবর্তীতে ফুটপাতে অস্থায়ীভাবে টিকিট বিক্রির চেষ্টা করলেও বিদ্যুৎ সংযোগের অভাবে অনলাইন টিকিটিং বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বৃষ্টি ও রোদে খোলা জায়গায় টিকিট বিক্রি করা সম্ভব না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছে পরিবহন মালিক ও কর্মচারীরা।

ডহরপাড়া গ্রামের যাত্রী ইমরান হোসেন বলেন, “পৌরসভা যাত্রী ছাউনি নির্মাণ করায় অপেক্ষার কষ্ট কমেছে। তবে স্থায়ী কাউন্টার না থাকায় টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয়। দ্রুত একটি স্থায়ী কাউন্টার নির্মাণ জরুরি।”

পশ্চিমপাড় এলাকার ব্যবসায়ী মো. হারুন মোল্লা বলেন, “যাত্রীদের চাপ বেশি থাকায় কাউন্টার না থাকলে বিশৃঙ্খলা তৈরি হয়। যাত্রী সাধারণের সুবিধায় স্থায়ী কাউন্টার নির্মাণ প্রয়োজন।”

এ বিষয়ে কোটালীপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, “যাত্রীদের কল্যাণে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। বাস কাউন্টারের প্রয়োজনীয়তা আমরা জানি। পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাউন্টার স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কোটালীপাড়ায় স্থায়ী টিকিট কাউন্টারের অভাব; হতাশ যাত্রী ও ব্যবসায়ীরা

কোটালীপাড়ায় বাস কাউন্টার সংকটে ভোগান্তি: টিকিট পেতে দুর্ভোগ যাত্রীদের

আপডেট সময় : ১০:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫